১৯ ফেব্রুয়ারি ২০১৪ - ২০:৩০
বৈরুতের জোড়া বিস্ফোরণে ১১ এতিম শিশু আহত

বৈরুতের বে’রুল হাসান এলাকায় গতকাল সকালের বিস্ফোরণে এ শহরের ‘দারুল আইতাম আল-ইসলামি’র ১১টি এতিম শিশু আহত হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : ‘দারুল আইতাম আল-ইসলামি’ এক বিবৃতিতে ঘোষণা করেছে যে, গতকাল বুধবার (১৯শে ফেব্রুয়ারী) ইরানি কালচারাল হাউসের নিকট এবং লেবাননের ‘আল-মাজাদ লিল-আমালিল ইনসানী’ স্কুলের পাশে ঘটানো জোড়া বিস্ফোরণে আহতদের মধ্যে ১১টি এতিম শিশুও রয়েছে। শিশুদের সকলেই ঐ স্কুলেরই ছাত্র।

বিবৃতিতে আরো বলা হয়েছে। স্পোটর্স টাইমে ক্লাস রুমের বাইরে ছিল ঐ শিশুরা এ সময় বিস্ফোরণ ঘটানো হয়।

বিস্ফোরণে স্কুলের ভবন ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গেছে। এছাড়া ক্লাস অভ্যন্তরের অনেক আসবাব পত্রেরও ক্ষয়ক্ষতি হয়েছে। স্কুলের বাইরে পার্ক করা স্কুল ও শিক্ষকদের গাড়ীও ক্ষতগ্রস্থ হয়েছে এতে।

এ স্কুলে সর্বমোট ২৫০টি এতিম শিশু পড়াশুনা করে এবং এর কর্মকর্তা ও শিক্ষকদের সংখ্যা ৩০ জন।

বলাবাহুল্য, গতকাল বুধবার সকাল ১০টায় ঘটানো জোড়া বিস্ফোরণে ৭০ ও ৯০ কিলোগ্রাম বিস্ফোরক দ্রব্য ব্যবহার করা হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বোমা দু’টি ১ মিনিটের ব্যবধানে বিস্ফোরিত হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঐ বিস্ফোরণে ৮ জন শহীদ এবং ১৩০ জন আহত হয়েছে।